১০ মিনিট মাদরাসা
IIB Online Madrasah প্রবাসীদের জন্য “১০ মিনিট মাদরাসা” অনলাইনে আয়োজন করেছে,
যাতে ব্যস্ত জীবনযাপনের মাঝেও তারা প্রতিদিন অল্প সময়ে প্রয়োজনীয় ইসলামি জ্ঞান অর্জন করতে পারেন।
বিদেশে অনেক মুসলিম কাজের চাপে নিয়মিত দীর্ঘ সময় পড়াশোনা করতে পারেন না।
এই সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে মাত্র ১০ মিনিটে কুরআন তিলাওয়াত, হাদীস, দোয়া, মাসআলা ও নৈতিক শিক্ষা সহজভাবে শেখানো হয়ে থাকে,
যাতে প্রবাসীরা ধারাবাহিকভাবে দ্বীনি জ্ঞান অর্জন করে জীবনকে ইসলামী শিক্ষায় সাজাতে পারেন।
কোর্সের উদ্দেশ্য
ব্যস্ত জীবনযাপনের মধ্যেও প্রবাসী মুসলিমদের দৈনন্দিন দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া।
সংক্ষিপ্ত সময়ে কুরআন, হাদীস, দোয়া, মাসআলা ও নৈতিক শিক্ষা শেখানো।
নিয়মিত মাদরাসা বা দীর্ঘ শিক্ষা সময় না পাওয়ার কারণে যারা দ্বীনি শিক্ষা থেকে দূরে, তাদের জন্য সহজ অনলাইন বিকল্প তৈরি করা।
শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে দ্বীনি জ্ঞান অর্জন করে জীবনকে ইসলামী শিক্ষায় সাজানোর প্রেরণা দেওয়া।
নতুন প্রজন্ম ও পরিবারের সবাইকে ইসলামিক শিক্ষা ও নৈতিকতা অনুসারে গড়ে তোলা।
১০ মিনিট মাদরাসা
আয়োজনে: IIB Online Madrasah
এই সংক্ষিপ্ত অনলাইন কোর্সটি বিশেষভাবে উপযোগী—
প্রবাসী মুসলিমদের জন্য, যারা ব্যস্ত জীবনের মধ্যে দৈনন্দিন দ্বীনি জ্ঞান অর্জন করতে চান।
যারা নিয়মিত দীর্ঘ সময় পড়াশোনা করতে পারেন না, কিন্তু সংক্ষিপ্ত সময়ে ইসলামি শিক্ষা নিতে আগ্রহী।
তরুণ ও তরুণীদের জন্য, যারা কুরআন, হাদীস, দোয়া, মাসআলা ও নৈতিক শিক্ষা ধারাবাহিকভাবে শিখতে চায়।
অভিভাবকদের জন্য, যারা চান পরিবারের সবাই ঘরে বসেই সহজভাবে দ্বীনি জ্ঞান অর্জন করুক।
মাত্র ১০ মিনিটে কোর্সে কুরআন তিলাওয়াত, হাদীস, দোয়া, মাসআলা ও নৈতিক শিক্ষা সহজভাবে শেখানো হয়,
যাতে প্রবাসীরা ধারাবাহিকভাবে দ্বীনি জ্ঞান অর্জন করে জীবনকে ইসলামী শিক্ষায় সাজাতে পারে।
কোর্স টি করার জন্য আপনার যা যা লাগবে
কম্পিউটার / মোবাইল / ট্যাব – বেসিক ব্যবহার জানলেই যথেষ্ট।
ইন্টারনেট – প্রাথমিক ব্যবহার জানা থাকতে হবে।
গুগল ক্লাসরুম অ্যাপ্লিকেশন এবং গুগল মিট।
ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ (IIB) – দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার পাশে।
এই কোর্সের ভেতরে যা যা রয়েছে
সময়কাল : ৩–৪ মাস
লাইভ ক্লাস + ক্লাস রেকর্ডিং দেখার সুযোগ
নিয়মিত হোমওয়ার্ক ও এসাইনমেন্ট
মাসিক / অর্ধবার্ষিক / বার্ষিক পরীক্ষার ব্যবস্থা
কোর্স শেষে গ্রহণযোগ্য সার্টিফিকেট
দক্ষ উস্তাদ ও আলেমে দ্বীনের সহবতে থেকে সহিহ আকিদায় জীবন গড়ার সুযোগ
ভর্তির পর প্রয়োজনীয় PDF বই প্রদান
আমাদেরকোর্সসমূহ

IIB Online Madrasah প্রবাসীদের জন্য কুরআন শিক্ষা আরও সহজ ও সূলভ করতে অনলাইনে বিশেষ ক্লাসের আয়োজন করেছে।
বিদেশে অবস্থানরত অনেক মুসলিম ভাই-বোন সময়, দূরত্ব ও উপযুক্ত শিক্ষকের অভাবে নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করতে পারেন না।
এই সমস্যার সমাধান হিসেবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ সেরা অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কুরআন শিক্ষা চালু করেছে,
যেখানে প্রবাসীরা ঘরে বসেই সময়মতো কুরআন তিলাওয়াত, তাজভীদ ও মূল ভিত্তি থেকে উন্নত পর্যায়ের পাঠ নিতে পারছে আলহামদুলিল্লাহ।

আরবি ভাষা শিক্ষা কোর্স অনলাইনে আয়োজনের কারণ
IIB Online Madrasah আরবি ভাষা শিক্ষা কোর্সটি অনলাইনে আয়োজন করেছে মূলত দেশ ও প্রবাসে থাকা আমাদের প্রিয় ভাই-বোনদের কথা চিন্তা করে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আর দ্বীনি ইলম অর্জনের জন্য দূরে কোথাও যেতে হয় না। ঘরে বসেই অভিজ্ঞ উস্তাদদের তত্ত্বাবধানে সহজ ও সুন্দরভাবে আরবি ভাষা শেখার সুযোগ তৈরি করেছে IIB।
দেশে থাকা শিক্ষার্থীদের জন্য – যারা ব্যস্ততার কারণে মাদরাসায় বা প্রতিষ্ঠানে নিয়মিত যাওয়া সম্ভব হয় না, তারা ঘরে বসেই অনলাইনে পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করতে পারবেন।
প্রবাসে থাকা ভাই-বোনদের জন্য – বিদেশে থেকে দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ খুবই সীমিত। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সহজেই যোগ দিতে পারবেন এবং মাতৃভাষার পরিবেশে আরবি শিখতে পারবেন।
এভাবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরবি ভাষা শিক্ষাকে সবার নাগালে পৌঁছে দিয়েছে—হোক তা দেশ কিংবা প্রবাসে অবস্থানরত শিক্ষার্থী।

IIB Online Madrasah প্রবাসী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম অনলাইনে আয়োজন করেছে, যাতে স্কুলের পড়াশোনার পাশাপাশি তারা সহজেই কুরআন হিফজ সম্পন্ন করতে পারে।
বিদেশে উপযুক্ত সময়, পরিবেশ ও যোগ্য শিক্ষক না পাওয়ায় অনেক শিক্ষার্থী হিফজের সুযোগ থেকে বঞ্চিত হয়।
এই প্রোগ্রামের মাধ্যমে অভিজ্ঞ হাফিজ ও ক্বারীদের তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনলাইনে পাঠ দেওয়া হয়ে থাকে,
যেখানে প্রবাসী শিক্ষার্থীরা স্কুলের পাশাপাশি ঘরে বসে সুশৃঙ্খলভাবে কুরআন মুখস্থ করার সুযোগ পাবে।