কুরআন শিক্ষা ক্লাস
IIB Online Madrasah প্রবাসীদের জন্য কুরআন শিক্ষা আরও সহজ ও সূলভ করতে অনলাইনে বিশেষ ক্লাসের আয়োজন করেছে।
বিদেশে অবস্থানরত অনেক মুসলিম ভাই-বোন সময়, দূরত্ব ও উপযুক্ত শিক্ষকের অভাবে নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করতে পারেন না।
এই সমস্যার সমাধান হিসেবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ সেরা অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কুরআন শিক্ষা চালু করেছে,
যেখানে প্রবাসীরা ঘরে বসেই সময়মতো কুরআন তিলাওয়াত, তাজভীদ ও মূল ভিত্তি থেকে উন্নত পর্যায়ের পাঠ নিতে পারছে আলহামদুলিল্লাহ।
- কেন এই কোর্স করবেন?
দুনিয়ার সঠিক নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন, তেমনি দ্বীনের হিফাযত ও আমলগুলো সহীহভাবে আদায় করতে কুরআন শিক্ষা অপরিহার্য। বিশেষ করে নামাজসহ ইবাদাতগুলো সঠিকভাবে আদায় করতে হলে সহীহ তিলাওয়াত জানা অত্যন্ত জরুরি।
তাই দেরি না করে জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য বিশেষভাবে সাজানো আমাদের এই কুরআন শিক্ষা ক্লাসে আপনিও যুক্ত হয়ে যান।
আলহামদুলিল্লাহ, সবসময়ই আমাদের এই ক্লাসে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
হাদিসে এসেছে –
“যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।” (সহীহ মুসলিম ২/৩৪৫)
এই কোর্স মূলত তাদের জন্য:
১. জেনারেল শিক্ষিত বিভিন্ন পেশার মানুষ।
২. প্রবাসী ভাই / বোন, যারা ঘরে বসেই অভিজ্ঞ আলেমদের সহবতে কুরআনসহ দ্বীনি ইলম শিখতে চান।
৩. যারা শুধু শিখতেই নয়, বরং সে অনুযায়ী আমল করতেও আগ্রহী।
কম্পিউটার / মোবাইল / ট্যাব – বেসিক ব্যবহার জানলেই যথেষ্ট।
ইন্টারনেট – প্রাথমিক ব্যবহার জানা থাকতে হবে।
গুগল ক্লাসরুম অ্যাপ্লিকেশন এবং গুগল মিট।
ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ (IIB) – দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার পাশে।
কোর্সের সময়সূচি
শিক্ষার্থীর সুবিধা ও সময়ের উপর ভিত্তি করে সময় নির্ধারণ করা হয়।
কুরআন শিক্ষা ক্লাসের রূপরেখা
তাজভীদসহ কুরআন শিক্ষা
পূর্ণ কুরআন নাযেরা শুদ্ধভাবে পড়তে পারা
আমলী সূরা ও মাসনূন দুআ মুখস্থ করানো
শিক্ষার্থীর অবস্থা অনুযায়ী মাঝে মাঝে দ্বীনি আলোচনা, ইতিহাস, আদব-আখলাক (শিষ্টাচারমূলক) অথবা দিকনির্দেশনামূলক বিষয় উপস্থাপ
এই কোর্সের ভেতরে যা যা রয়েছে
সময়কাল : শিক্ষার্থীর অবস্থার উপর
লাইভ ক্লাস
নিয়মিত হোমওয়ার্ক ও এসাইনমেন্ট
মাসিক / অর্ধবার্ষিক / বার্ষিক পরীক্ষার ব্যবস্থা
দক্ষ উস্তাদ ও আলেমে দ্বীনের সহবতে থেকে সহিহ আকিদায় জীবন গড়ার সুযোগ
ভর্তির পর প্রয়োজনীয় PDF বই প্রদান
আমাদেরকোর্সসমূহ

IIB Online Madrasah প্রবাসীদের জন্য কুরআন শিক্ষা আরও সহজ ও সূলভ করতে অনলাইনে বিশেষ ক্লাসের আয়োজন করেছে।
বিদেশে অবস্থানরত অনেক মুসলিম ভাই-বোন সময়, দূরত্ব ও উপযুক্ত শিক্ষকের অভাবে নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করতে পারেন না।
এই সমস্যার সমাধান হিসেবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ সেরা অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কুরআন শিক্ষা চালু করেছে,
যেখানে প্রবাসীরা ঘরে বসেই সময়মতো কুরআন তিলাওয়াত, তাজভীদ ও মূল ভিত্তি থেকে উন্নত পর্যায়ের পাঠ নিতে পারছে আলহামদুলিল্লাহ।

আরবি ভাষা শিক্ষা কোর্স অনলাইনে আয়োজনের কারণ
IIB Online Madrasah আরবি ভাষা শিক্ষা কোর্সটি অনলাইনে আয়োজন করেছে মূলত দেশ ও প্রবাসে থাকা আমাদের প্রিয় ভাই-বোনদের কথা চিন্তা করে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আর দ্বীনি ইলম অর্জনের জন্য দূরে কোথাও যেতে হয় না। ঘরে বসেই অভিজ্ঞ উস্তাদদের তত্ত্বাবধানে সহজ ও সুন্দরভাবে আরবি ভাষা শেখার সুযোগ তৈরি করেছে IIB।
দেশে থাকা শিক্ষার্থীদের জন্য – যারা ব্যস্ততার কারণে মাদরাসায় বা প্রতিষ্ঠানে নিয়মিত যাওয়া সম্ভব হয় না, তারা ঘরে বসেই অনলাইনে পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করতে পারবেন।
প্রবাসে থাকা ভাই-বোনদের জন্য – বিদেশে থেকে দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ খুবই সীমিত। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সহজেই যোগ দিতে পারবেন এবং মাতৃভাষার পরিবেশে আরবি শিখতে পারবেন।
এভাবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরবি ভাষা শিক্ষাকে সবার নাগালে পৌঁছে দিয়েছে—হোক তা দেশ কিংবা প্রবাসে অবস্থানরত শিক্ষার্থী।

IIB Online Madrasah প্রবাসী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম অনলাইনে আয়োজন করেছে, যাতে স্কুলের পড়াশোনার পাশাপাশি তারা সহজেই কুরআন হিফজ সম্পন্ন করতে পারে।
বিদেশে উপযুক্ত সময়, পরিবেশ ও যোগ্য শিক্ষক না পাওয়ায় অনেক শিক্ষার্থী হিফজের সুযোগ থেকে বঞ্চিত হয়।
এই প্রোগ্রামের মাধ্যমে অভিজ্ঞ হাফিজ ও ক্বারীদের তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনলাইনে পাঠ দেওয়া হয়ে থাকে,
যেখানে প্রবাসী শিক্ষার্থীরা স্কুলের পাশাপাশি ঘরে বসে সুশৃঙ্খলভাবে কুরআন মুখস্থ করার সুযোগ পাবে।