নামাজ ও দোয়া-মাসআলা শিক্ষা কোর্স
IIB Online Madrasah প্রবাসীদের ধর্মীয় চেতনা জাগ্রত ও সঠিক আমলের পথে পরিচালিত করতে “নামাজ ও দোয়া-মাসআলা শিক্ষা কোর্স” অনলাইনে আয়োজন করেছে।
বিদেশে ব্যস্ত জীবনযাপন ও উপযুক্ত আলেম-উস্তাদ না পাওয়ায় অনেক মুসলিম নামাজ, দোয়া ও প্রয়োজনীয় মাসআলা সঠিকভাবে শিখতে পারেন না।
এই কোর্সের মাধ্যমে অভিজ্ঞ আলেমরা অনলাইনে ধাপে ধাপে নামাজের নিয়ম, গুরুত্বপূর্ণ দোয়া এবং দৈনন্দিন জীবনের জরুরি মাসআলা সহজ ভাষায় শিখিয়ে থাকেন,
যাতে প্রবাসীরা ঘরে বসেই সঠিকভাবে ইবাদত আদায় করতে সক্ষম হন।
কোর্সের উদ্দেশ্য
1. প্রবাসী মুসলিমদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা।
2. নামাজ, দোয়া ও জরুরি মাসআলা সহজভাবে শিখিয়ে তাদেরকে সঠিক আমলের পথে পরিচালিত করা।
3. ব্যস্ত জীবনে মসজিদ বা আলেমের কাছে না যাওয়ার সুযোগহীনতায় থাকা প্রবাসীদের জন্য অনলাইন বিকল্প ব্যবস্থা তৈরি করা।
4. অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে সঠিক নিয়মে ইবাদত আদায় শেখানো।
5. নতুন প্রজন্মকে ইসলামের সাথে যুক্ত করে তাদের নৈতিকতা, চরিত্র ও দ্বীনি সচেতনতা গড়ে তোলা।
6. পরিবারের সবাইকে ঘরে বসেই সঠিক ইসলামী শিক্ষা অর্জনের সুযোগ দেওয়া।
নামাজ ও দোয়া–মাসআলা শিক্ষা কোর্স
আয়োজনে: IIB Online Madrasah
এই কোর্সটি বিশেষভাবে উপযোগী—
প্রবাসী মুসলিমদের জন্য, যারা ব্যস্ত জীবনের কারণে নিয়মিত আলেমের কাছে শিক্ষা নিতে পারেন না।
যারা নামাজ, দোয়া ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা সঠিকভাবে জানতে চান।
নতুন প্রজন্ম ও তরুণদের জন্য, যারা ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং সঠিক আমল শিখতে আগ্রহী।
অভিভাবকদের জন্য, যারা চান পরিবারের সবাই ঘরে বসেই সঠিকভাবে ইবাদত শিখুক।
এখানে অভিজ্ঞ আলেমগণ অনলাইনে ধাপে ধাপে নামাজের নিয়ম, গুরুত্বপূর্ণ দোয়া এবং দৈনন্দিন মাসআলা সহজ ভাষায় শেখান,
যাতে প্রবাসীরা ঘরে বসেই সঠিকভাবে ইবাদত আদায় করতে সক্ষম হন।
কোর্স টি করার জন্য আপনার যা যা লাগবে
কম্পিউটার / মোবাইল / ট্যাব – বেসিক ব্যবহার জানলেই যথেষ্ট।
ইন্টারনেট – প্রাথমিক ব্যবহার জানা থাকতে হবে।
গুগল ক্লাসরুম অ্যাপ্লিকেশন এবং গুগল মিট।
ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ (IIB) – দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার পাশে।
এই কোর্সের ভেতরে যা যা রয়েছে
সময়কাল : ৩–৪ মাস
লাইভ ক্লাস + ক্লাস রেকর্ডিং দেখার সুযোগ
নিয়মিত হোমওয়ার্ক ও এসাইনমেন্ট
মাসিক / অর্ধবার্ষিক / বার্ষিক পরীক্ষার ব্যবস্থা
কোর্স শেষে গ্রহণযোগ্য সার্টিফিকেট
দক্ষ উস্তাদ ও আলেমে দ্বীনের সহবতে থেকে সহিহ আকিদায় জীবন গড়ার সুযোগ
ভর্তির পর প্রয়োজনীয় PDF বই প্রদান
আমাদেরকোর্সসমূহ

IIB Online Madrasah প্রবাসীদের জন্য কুরআন শিক্ষা আরও সহজ ও সূলভ করতে অনলাইনে বিশেষ ক্লাসের আয়োজন করেছে।
বিদেশে অবস্থানরত অনেক মুসলিম ভাই-বোন সময়, দূরত্ব ও উপযুক্ত শিক্ষকের অভাবে নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করতে পারেন না।
এই সমস্যার সমাধান হিসেবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ সেরা অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কুরআন শিক্ষা চালু করেছে,
যেখানে প্রবাসীরা ঘরে বসেই সময়মতো কুরআন তিলাওয়াত, তাজভীদ ও মূল ভিত্তি থেকে উন্নত পর্যায়ের পাঠ নিতে পারছে আলহামদুলিল্লাহ।

আরবি ভাষা শিক্ষা কোর্স অনলাইনে আয়োজনের কারণ
IIB Online Madrasah আরবি ভাষা শিক্ষা কোর্সটি অনলাইনে আয়োজন করেছে মূলত দেশ ও প্রবাসে থাকা আমাদের প্রিয় ভাই-বোনদের কথা চিন্তা করে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আর দ্বীনি ইলম অর্জনের জন্য দূরে কোথাও যেতে হয় না। ঘরে বসেই অভিজ্ঞ উস্তাদদের তত্ত্বাবধানে সহজ ও সুন্দরভাবে আরবি ভাষা শেখার সুযোগ তৈরি করেছে IIB।
দেশে থাকা শিক্ষার্থীদের জন্য – যারা ব্যস্ততার কারণে মাদরাসায় বা প্রতিষ্ঠানে নিয়মিত যাওয়া সম্ভব হয় না, তারা ঘরে বসেই অনলাইনে পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করতে পারবেন।
প্রবাসে থাকা ভাই-বোনদের জন্য – বিদেশে থেকে দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ খুবই সীমিত। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সহজেই যোগ দিতে পারবেন এবং মাতৃভাষার পরিবেশে আরবি শিখতে পারবেন।
এভাবে IIB Online Madrasah আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরবি ভাষা শিক্ষাকে সবার নাগালে পৌঁছে দিয়েছে—হোক তা দেশ কিংবা প্রবাসে অবস্থানরত শিক্ষার্থী।

IIB Online Madrasah প্রবাসী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম অনলাইনে আয়োজন করেছে, যাতে স্কুলের পড়াশোনার পাশাপাশি তারা সহজেই কুরআন হিফজ সম্পন্ন করতে পারে।
বিদেশে উপযুক্ত সময়, পরিবেশ ও যোগ্য শিক্ষক না পাওয়ায় অনেক শিক্ষার্থী হিফজের সুযোগ থেকে বঞ্চিত হয়।
এই প্রোগ্রামের মাধ্যমে অভিজ্ঞ হাফিজ ও ক্বারীদের তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনলাইনে পাঠ দেওয়া হয়ে থাকে,
যেখানে প্রবাসী শিক্ষার্থীরা স্কুলের পাশাপাশি ঘরে বসে সুশৃঙ্খলভাবে কুরআন মুখস্থ করার সুযোগ পাবে।