আমি ইসলামিক ইন্সটিটিউট অব বাংলাদেশ-এর একজন শিক্ষিকা। আমি সত্যিই অনেক গর্বিত এজন্য যে আল্লাহ তা’আলা আমাকে এই শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই শিক্ষা প্রতিষ্ঠান ও তার পরিচালক থেকে সৌহার্দপূর্ণ আচরণ ও ইনসাফপূর্ণ লেনদেন পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের যে গুণাগুণ দেখতে পাচ্ছি, অচিরেই এর সাফল্য সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকলকে কবুল করেন, আমিন।