ঘরে বসে সহজেই দ্বীন শেখার সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম IIB ONLINE MADRASAH এর আঙিনায় আপনাকে স্বাগতম।

মুহতারাম জুবায়ের আহমাদ আজহারী

ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ এক বিশাল দায়িত্বপূর্ণ এবং আস্থাশীল প্ল্যাটফর্ম। যা কুরআন, হাদিস এবং ইলমে নববীকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এমন একটা প্ল্যাটফর্মের একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উক্ত প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হয়ে আসছে। এর মিশন, উদ্দেশ্য মহৎ ও প্রশংসনীয়। এটি দ্বীনের খেদমতে নিবেদিত প্রাণ, যা মুসলিম উম্মাহর শিক্ষার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমার দৃঢ় বিশ্বাস, এ প্ল্যাটফর্মটি একদিন সারা বিশ্বে ইসলামী জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন এই প্ল্যাটফর্মের প্রতিটি কার্যক্রম কবুল করেন এবং দ্বীনের খেদমতে এই উদ্যোগকে আরো প্রসারিত করেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেন সারা পৃথিবীর মানুষ ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে পারে। এখানে টিচারের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই মহৎ কাজে যেন আমি সর্বোচ্চ আন্তরিকতা এবং দক্ষতা দিয়ে অবদান রাখতে পারি, সে জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।

Scroll to Top