আন্তরিক ধন্যবাদ আপনাদের ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটিকে। আলহামদুলিল্লাহ আপনাদের পড়ানোর পদ্ধতি অনেক ভালো। এতো সুন্দর আর সহজ পড়ানোর পদ্ধতি যার কারনে তাড়াতাড়ি কোরআন শিখা সম্ভব হচ্ছে। আমি ভাবিনি যে এতো তাড়াতাড়ি আপনাদের সহায়তায় কোরআন শিখতে পারবো। আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে খুব অল্প সময়ে ও খুব সহজেই কোরআন শিখতে পেরেছি। আমি ৩/৪ মাস যাবত আপনাদের সাথে আছি এবং আপনাদের সুন্দর আচরণ ও এতো সুন্দরভাবে কোরআন শেখানোর পদ্ধতি আমাকে মুগ্ধ করেছে। আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ এর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো যেন এভাবে মানুষকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সবার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারেন।